বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়

২৫ মার্চ ২০১৯, ০৫:০১ PM
ইউজিসির রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎকারের সময়

ইউজিসির রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎকারের সময় © টিডিসি ফটো

বাংলাদেশি শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এই স্মারকের আওতায় আগামী পাঁচ বছরে তথ্য-প্রযুক্তি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৫ টি বৃত্তি প্রদান করা হবে।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডেভিড গ্রান্ট’র নেতৃত্বে তিন-সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

প্রফেসর ইউসুফ আলী মোল্লা বলেন, ইউজিসি দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এ বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করবে। এ সমঝোতার আওতায় অস্ট্রেলিয়ার সুবিদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে যৌথ গবেষণা ও শিক্ষক বিনিময় করা যাবে। পিএইচডি প্রোগ্রামে বৃত্তি, শিক্ষা ও গবেষণা সুবিধাদি আমাদের দেশের উচ্চশিক্ষা এবং গবেষণার মানোন্নয়নে ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রফেসর পিটার উডস এবং অস্ট্রেলিয়ান ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান। সভায় এসময় উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬