অষ্টম পাসে আইডিবি-বিআইএসইডাব্লিউ স্কলারশিপ, আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত

২৪ মার্চ ২০১৯, ০১:৩৮ AM

© লোগো

বিগত ছয় বছর যাবত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) ভোকেশনাল স্কলারশিপ এর অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদী কারিগরী শিক্ষা প্রদান করে আসছে। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এই প্রোগাম এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানে রাউন্ড-১ থেকে রাউন্ড-১৪ পর্যন্ত ৬৭০ জন এই স্কলারশিপ এর আওতায় ট্রেনিং সম্পন্ন করে দেশ ও দেশের বাহিরে ১৪০টিরও বেশী প্রতিষ্ঠানে কর্মরত আছে।

এদিকে, রাউন্ড-২১ এর আবেদন শুরু হয়েছে গত বছরের ১৭ ডিসেম্বর এবং শেষ হবে আগামী ৩১ মার্চ। আবেদনে ইচ্ছুকরা অনলাইনের মাধ্যমে একটি নির্দ্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও সূচী আগামী ২ এপ্রিল প্রকাশিত হবে। আরও বিস্তারিত জানতে (apply.idb-bisew.info) ভিজিট করুন।

স্কলারশিপের সুবিধাসমূহ:

  • ছয় মাস মেয়দী (৭২০ ঘন্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরী শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ
  • থাকা-খাওায়াসহ সম্পূর্ণ ফ্রি ট্রেনিং
  • প্রশিক্ষণ চলাকালিন মাসিক ৫০০ টাকা হাত খরচ
  • চাকরি উপযোগী সিলেবাস এবং অভিজ্ঞ প্রশিক্ষক এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান
  • চাকুরি পাওয়ার ক্ষেত্রে সর্বত্নক সহযোগীতা

ট্রেড কোর্স সমূহ:

  • ইলেক্ট্রিক্যাল ওয়াকর্স
  • ইলেক্ট্রনিক্স
  • রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
  • ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
  • মেশিনিস্ট

সাধারণ নির্দেশাবলী:

  • শুধুমাত্র সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য প্রযোজ্য
  • একজন প্রার্থী একবার আবেদন করতে পারবে
  • জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করতে হবে

আবেদন করার যোগ্যতা:

  • সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এবং সর্বোচ্চ এসএসসি পাস
  • বয়সসীমা ১৮ থেকে ২৬ বছর
  • বর্তমানে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য নয় 
    (যারা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছে অথবা অধ্যায়নরত আছে তাদের IDB-BISEW IT Scholarship Project এর ১ বছর মেয়াদী ট্রেনিং এর মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে)

যেভাবে ফরম পূরণ করবেন:

  • জেএসসি, এসএসসি ও এইচএসসির ফলাফল, ফলাফল প্রকাশের বছর, রোল নম্বর।
  • ফরম পূরণের জন্য প্রত্যেক আবেদনকারীকে মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং মোবাইল নাম্বার টি যাচাই এর জন্য দ্বিতীয়বার কনফার্ম মোবাইল নাম্বার এর ঘরে লিখতে হবে।
  • পাসপোর্ট সাইজ এর ছবি আপলোড করতে হবে।
  • প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
  • আবেদন করতে এই ফরম পূরণ করে সাবমিট করার পর প্রিন্ট বাটন এ ক্লিক করে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে।
উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদ রানা
  • ০৬ মে ২০২৬
ভৈরব নদের ভয়াবহ ভাঙনে বিলীন বসতভিটা, আতঙ্কে শতাধিক পরিবার
  • ০৬ মে ২০২৬
এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র, শাস্তি পেলেন দুই কক্ষ পরিদর…
  • ০৬ মে ২০২৬
জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক-মিউজিয়াম পরিদর্শন বিরোধীদল…
  • ০৬ মে ২০২৬
দুপুরে বিসিবির সভা, আলোচনায় নির্বাচনসহ যেসব বিষয়
  • ০৬ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়নি নোবিপ্রবি,…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9