কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে আবেদনের বাকি দুই দিন

১২ মার্চ ২০১৯, ০১:১৫ PM

© টিডিসি ফটো

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আবেদনের জন্য আর মাত্র দুই দিন বাকি রয়েছে। অনুন্নত এবং নিম্ন মধ্যম আয়ের কমনওয়েলথ দেশগুলোর প্রার্থীরা নির্বাচিত কোর্সে মাস্টার্স ডিগ্রির সুযোগ পাবেন এ স্কলারশিপে। এগুলো যৌথভাবে যুক্তরাজ্যের  বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারা সমর্থিত। 

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো-  ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের  যৌথ উদ্যোগ। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নয় এমন  কমনওয়েলথভুক্ত  উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

বৃত্তি প্রদানের ৬টি বিষয়বস্তু হলো-বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থা এবং ক্ষমতার শক্তিশালীকরণ, বৈশ্বিক সমৃদ্ধি প্রচার, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা শক্তিশালীকরণ, স্থিতিস্থাপকতা এবং সংকট প্রতিক্রিয়া শক্তিশালীকরণ, অন্তর্ভুক্তি এবং সুযোগ।

সুযোগ সুবিধা: সিএসসি দ্বারা অর্থায়নকৃত অনুমোদিত টিউশন ফি, প্রয়োজনসাপেক্ষে শীতবস্ত্র প্রদান, একটি অনুমোদিত সীমা পর্যন্ত অতিরিক্ত মালামাল বহনের সুবিধা। বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৪৬৫ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১১৪ পাউন্ড প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা: কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে। কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাসকারী এবং উন্নত আয়ের দেশে এক বছরের বেশি পড়াশোনা না করা। এছাড়া স্কলারশিপ ব্যতীত যুক্তরাজ্যে পড়তে অক্ষম হতে হবে।

যেসব দেশের জন্য প্রযোজ্য: বাংলাদেশ, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, ক্যামেরুন, এসওয়াটিনি, গাম্বিয়া, ঘানা, গায়ানা, ভারত, কেনিয়া, কিরিবাটি, লেসোথো, মালাউই, তানজানিয়া, উগান্ডা, ভানুয়াটু, জাম্বিয়া।

আবেদন পদ্ধতি:
অবশ্যই সিএসসি-এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। একাধিক কোর্স  অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে, তবে  কেবলমাত্র একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: মার্চ ১৪, ২০১৯।

আবেদনের লিঙ্ক: http://cscuk.dfid.gov.uk/apply/shared-scholarships/

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬