৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ফেলোশিপে আবেদন করা যাবে

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ PM

© সংগৃহীত

বাংলাদেশ সরকার ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০১৯’ ঘোষণা করেছে। যার আওতায় সরকার থেকে মাস্টার্সের জন্য ৬০ লাখ টাকা ও পিএইচডির জন্য ২ কোটি টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের উচ্চতর শিক্ষায় (মাস্টার্স এবং পিএইচডি) ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’-এর জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।

আবেদনের যোগ্যতা:

১. পহেলা জুলাই ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শর্তহীন অফার লেটার (ফুল টাইম)

২. বিশ্ববিদ্যালয়য়ের আন্তর্জাতিক র‌্যাংকিং ১-৩০০ এর মধ্যে হতে হবে (The Times Higher Education World University Ranking 2019 বা QS World University Rankings 2019)

৩. TOEFL এর ফলাফল ৮০’র উপর হতে হবে এবং IELTS এর ফলাফল ৬ বা তার উপর হতে হবে।

৪. বয়সসীমা পিএইচডি’র জন্য ৪৫ এবং মাস্টার্স’র জন্য ৪০ বছর।

আপনার আবেদনপত্রের সাথে নিচের নথিগুলো সংযুক্ত করে পাঠাতে হবে:

১. আবেদন পত্রটি Microsoft Word এবং PDF, দুই ফর্মেটেই পাঠাতে হবে।

২. আপনার স্টেটমেন্ট অফ পারপাস, স্কলারশিপের উপযুক্ত সময়, আপনার প্রস্তাবিত গবেষণার সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সম্পর্ক, পেশাগত জীবনে আপনার গবেষণার সম্ভাবনা এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা পাঠাতে হবে।

৩. শিক্ষা জীবনের সকল সনদ এবং নম্বরপত্র।

৪. জাতীয় পরিচয়পত্র।

৫. TOFEL/IELTS’র ফলাফল।

৬. শর্তহীন অফার লেটার।

৭. অভিজ্ঞতার সনদ।

৮. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনের শেষ তারিখ: মার্চ ৩১, ২০১৯ইং

বিশেষ ঘোষণা: এখন থেকে প্রতি বছর এই স্কলারশিপ দেওয়া হবে। এই বছর ডেডলাইন মিট করতে না পারলেও পরের বছরের জন্য নিজেকে প্রস্তুত করুন, যেন মার্চ ৩১, ২০২০ইং এ আপনার সকল কাজগপত্র তৈরি থাকে। 

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন
  • ১৫ মার্চ ২০২৬
শেষ হলো ১৭ দিনব্যাপী অমর একুশে বইমেলা, বিক্রি ১৭ কোটি টাকা
  • ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আ…
  • ১৫ মার্চ ২০২৬
আলোচনার মাধ্যমে জাহাজগুলো হরমুজ পার হতে পারবে: ইরান
  • ১৫ মার্চ ২০২৬
ইরানে ঔষধ-খাবার সহায়তা পাঠিয়েছে তুর্কমেনিস্তান
  • ১৫ মার্চ ২০২৬
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence