স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়

০৫ জানুয়ারি ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড © ফাইল ফটো

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড। ‘এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।

শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বিওকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিকাল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৫৫৯ সালে জন কেলভিন প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল, ধর্মীয় জ্ঞান ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা। বর্তমানে এটি সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা-বাণিজ্য এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স ও গবেষণা সুযোগ রয়েছে, যা বিশ্বের শিক্ষার্থীদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সুযোগ-সুবিধাসমূহ
‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’র আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে। এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

যোগ্যতা
* স্নাতক ডিগ্রি থাকতে হবে

* একাডেমিক ফলাফল  ভালো  হতে হবে

* ইংরেজি ভাষায়  দক্ষ হতে হবে

* নতুন আবেদনকারী হতে হবে

আরো পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে তুরস্ক, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র
* জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি

* জীবন বৃত্তান্ত (সর্বাধিক ২ পাতা) 

* একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট

* মোটিভেশন লেটার

* দু’জন অধ্যাপকের রেফারেন্সের চিঠি

* ইংরেজি ভাষায়  দক্ষতার সনদ (জিআরই, আইএলটিএস বা টোফেল স্কোর)

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে- https://www.unige.ch/sciences/en/enseignements/formations/masters/excellencemasterfellowships/

সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
  • ১১ মার্চ ২০২৬
দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর, কারামুক্…
  • ১১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহ আমানতে আরও চার ফ্লাইট বাতিল
  • ১১ মার্চ ২০২৬
সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করলেন তারেক রহমান
  • ১১ মার্চ ২০২৬
ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
  • ১১ মার্চ ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081