সম্পূর্ণ বিনা মূল্যে ইউরোপের চার দেশে অধ্যয়নের সুযোগ

৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপেে উচ্চশিক্ষা গ্রহণ করুন ইউরোপের চার দেশে

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপেে উচ্চশিক্ষা গ্রহণ করুন ইউরোপের চার দেশে © সংগৃহীত

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। এটি এমন একটি স্কলারশিপ, যা ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়। 

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ফুল-ফান্ডেড এ স্কলারশিপে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভিদস্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ দেওয়া হবে। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

গত বছর সবচেয়ে বেশি (১৯২টি) স্কলারশিপ পেয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা। ফলে দেশটি ছিল প্রথম স্থানে। স্কলারশিপের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটির শিক্ষার্থীরা পেয়েছেন ১৭৪টি স্কলারশিপ। এরপরই মেক্সিকো ১১৮, নাইজেরিয়া ১০৯, ব্রাজিল ৯৬, স্পেন ৭৩, কলম্বিয়া ও ফিলিপাইন ৭২টি করে, মিসর ৭০, ইতালি ৬৯, ইন্দোনেশিয়া ৬৮, চীন ৬৫, যুক্তরাষ্ট্র ৬০, জার্মানি ও ইথিওপিয়া ৫৩টি করে, তুরস্ক ৫২ ও কাজাখস্তান ৫১টি করে স্কলারশিপ পেয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন ও জীবিকা নির্বাহে মাসে ১ হাজার ৪০০ ইউরো (১ লাখ ৮১ হাজার ৭৬২ টাকা) দেবে;

অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়—

পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (স্পেন), ফরাসি বিশ্ববিদ্যালয় (ফ্রান্স), গোটিংজেন বিশ্ববিদ্যালয় (জার্মানি) ও পাডোভা বিশ্ববিদ্যালয় (ইতালি)।

প্রোগ্রামের ধরন—

প্রথম বর্ষে শিক্ষার্থীদের অবশ্যই স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া অথবা ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ কোর্স ইংরেজি ভাষায় পড়তে হবে। দ্বিতীয় বর্ষে অবশ্যই আরেক দেশে অবস্থান করতে হবে। এরপর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার স্পেন, জার্মানি, ফ্রান্স বা ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: শতভাগ স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন থাইল্যান্ডে, আইএলটিএসে ৬ হলেই আবেদন

আবেদনের যোগ্যতা—

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের  জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিএসসির শেষ বর্ষেও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া— 

অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪।

শিক্ষকদের বদলি শুরুতে বাধা আর্থিক জটিলতা, সমাধান কবে?
  • ০৪ আগস্ট ২০২৬
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬