ফিনল্যান্ডে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে স্থায়ী হওয়ার সুযোগ, জেনে নিন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে

২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ফিনল্যান্ডে উচ্চশিক্ষার পাশাপাশি স্থায়ী হতে চাইলে যা জানতে হবে

ফিনল্যান্ডে উচ্চশিক্ষার পাশাপাশি স্থায়ী হতে চাইলে যা জানতে হবে © প্রতীকী ছবি

ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটিকে পৃথিবীর সুখী দেশও বলা হয়ে থাকে। ইউরোপের শেনজেনভুক্ত এ দেশটিতে শিক্ষা একটি জন্মগত অধিকার ও রাষ্ট্রকর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয়। শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ রয়েছে ফিনল্যান্ডে পড়াশোনা করার। এর মূল কারণ দেশটিতে রয়েছে বিশ্বসেরা বিদ্যাপিঠ—রয়েছে বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজের পর্যাপ্ত সুযোগ। এ ছাড়াও ফিনল্যান্ডে রয়েছে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করার সুযোগ।

ফিনল্যান্ডে উচ্চশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান।

কিভাবে আবেদন করতে হবে

Studyinfo.fi এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম বেছে নিন এবং সেই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সম্পর্কিত বিবরণ দেখে নিন।

আবেদন কখন করবেন

ফিনল্যান্ডে আবেদন করার সময় সাধারণত দুইভাগে বিভক্ত: (১) Joint Application (যৌথ আবেদন): একই সাথে ৬টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ।(২)Separate Application (পৃথক আবেদন): আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে আবেদন করা।

আরও পড়ুন: শতভাগ স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন থাইল্যান্ডে, আইএলটিএসে ৬ হলেই আবেদন

১. যৌথ আবেদন (Joint Application )

জানুয়ারি আবেদন: সেপ্টেম্বর সেশনের জন্য যৌথ আবেদন জানুয়ারি মাসে করা যাবে (2025 সালে ৪-১৫ জানুয়ারী)।

ছয়টি প্রোগ্রাম

একটি একক আবেদনের মাধ্যমে ছয়টি ডিগ্রি প্রোগ্রাম পর্যন্ত আবেদন করতে পারবেন।

সেপ্টেম্বর আবেদন

কিছু বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরেও (৪-১৪ সেপ্টেম্বর) যৌথ আবেদন খোলা রাখে, তবে প্রোগ্রামের সংখ্যা কম থাকে।

২. পৃথক আবেদন (Separate Application)

কিছু বিশ্ববিদ্যালয় তাদের ডিগ্রি প্রোগ্রামে আবেদনের সময়সীমা যৌথ আবেদনের সময়ের বাইরে খোলা রাখে। Separate অ্যাপ্লিকেশনের সময়কাল প্রোগ্রামের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

স্কলারশিপ—

১. স্নাতক (Bachelor)

প্রথম বছরের জন্য সাধারণত স্কলারশিপ দেওয়া হয় না। তবে Early Bird Scholarship/Discount পাওয়া যায় (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)।

২. মাস্টার্স (Masters)

সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS, SAT স্কোর, চাকরী ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে মাস্টার্স শিক্ষার্থীরা 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।

ব্যাংক স্টেটমেন্ট

আবেদনকারীকে তার ব্যাংক একাউন্টে 9600 ইউরো দেখাতে হবে। এই টাকা অবশ্যই শিক্ষার্থীর/আবেদনকারীর একাউন্টে থাকতে হবে।

স্পনসর

কোনো আত্মীয়তা প্রয়োজন নেই। যে কেউ স্পনসর হতে পারে।

ফান্ড ট্রান্সফার

স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন।

ব্যাংক স্টেটমেন্ট

স্পনসরকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা

ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে, আপনি দুই বছরের বৈধতার সাথে একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন। এই সময়ে চাকরি খোঁজার অনুমতি পাবেন।

পিআর (Permanent Residency)

আবেদনকারীকে ৪ বছরের জন্য ফিনল্যান্ডে থাকতে হবে। ফিনিশ ভাষা জানা আবশ্যক না।

উপার্জনের প্রয়োজন

আবেদনকারীকে ট্যাক্স বাদ দিয়েও প্রতি মাসে 1250 ইউরো উপার্জন করতে হবে।

চাকরির ক্ষেত্র

পড়াশোনার ফিল্ডে চাকরি বাধ্যতামূলক না।

আরও পড়ুন: সৌদি ফাউন্ডেশন শিক্ষা ও গবেষণায় দিচ্ছে বৃত্তি, পাবেন ৬০ লক্ষাধিক টাকা

কমন কিছু প্রশ্ন ও উত্তর—

১. ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?

উত্তর: আবশ্যক না। তবে পৃথক আবেদনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT স্কোরও দরকার হতে পারে।

২.ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?

উত্তর: অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৩. আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারব?

উত্তর: হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘণ্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

৪. ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহণযোগ্য?

উত্তর: স্টাডি গ্যাপ কোনো ইস্যু না ফিনল্যান্ডে পড়াশোনার ক্ষেত্রে। যে কেউ ১০-১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পেতে পারেন।

৫. আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি?

উত্তর: Studyinfo.fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

৬. ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?

উত্তর: টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৭. অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে সেটেলড হওয়া কি সহজ?

উত্তর: হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।

৮. আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব?

উত্তর: হ্যাঁ, ভিজিট ভিসায় নেওয়ার সুযোগ আছে।

৯. আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো?

উত্তর: হ্যাঁ, সে সুযোগ রয়েছে।

১০. আমি কি পার্ট-টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা-খাওয়া সব ম্যানেজ করতে পারব?

উত্তর: এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের ওপর। বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence