বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ

২০ ডিসেম্বর ২০২৪, ১২:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র © ওয়েবসাইট

উচ্চশিক্ষায় বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’ ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ স্কলারশিপ দেওয়া হবে।

আবেদনের শেষ সময় ২০২৫ সালের ১ জানুয়ারি। গত ৫০ বছরে প্রায় দুইশ’ বাংলাদেশি এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ফুলব্রাইট ভিজিটিং স্কলার সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবীরা। বিশিষ্ট বাংলাদেশি সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফুলব্রাইট ভিজিটিং স্কলারের উদ্দেশ্য হলো উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন, গভীরভাবে অনুপ্রাণিত এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা পরিচালনা ও শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী শিক্ষকদের স্কলারশিপ দেওয়া। আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ এক্সচেঞ্জ প্রোগ্রাম।

সুযোগ-সুবিধা:
* টিউশন ফি

* বিমানে আসা-যাওয়ার খরচ

* থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি

* বইপত্র কেনার জন্য ভাতা

* স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা

* ভ্রমণ ও লাগেজ ভাতা

যারা আবেদন করতে পারবেন:
* এ ফেলোশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য।

* আবেদনকালে সম্ভাবনাময় আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে অবস্থান করতে হবে। 

* যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন পেতে যাচ্ছেন, এমন আবেদনকারীরা এ অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

* পূর্বে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদানপ্রাপ্ত আবেদনকারীকে অত্যন্ত বিরল কোনো প্রেক্ষাপটে দ্বিতীয়বারের জন্য এ অনুদান দেওয়া যেতে পারে।

যোগ্যতা:
অনুদানপ্রার্থীদের অবশ্যই শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে)। ফুলব্রাইট অনুদানের জন্য বিবেচিত হতে অবশ্যই জীবনবৃত্তান্ত ও শিক্ষকতার জন্য আমন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চূড়ান্ত আমন্ত্রণপত্রসহ কোর্সের পাঠ্যক্রম পেশ করতে হবে।

আবেদনপত্রে পছন্দের ক্রমানুসারে কাঙ্ক্ষিত কলেজ–বিশ্ববিদ্যালয়ের নাম এবং পছন্দের যথাযথ যুক্তি উল্লেখ করতে হবে। ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। 

আরো পড়ুন: কম খরচে বা টিউশন ফি ছাড়াই যেসব দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের রয়েছে পড়ার সুযোগ

প্রয়জনীয় নথিপত্র:
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি

* তিনটি সুপারিশপত্র

* আমন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চূড়ান্ত আমন্ত্রণপত্র

* জীবনবৃত্তান্ত

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদন সম্পর্কিত সব নথিপত্রও অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে। 

আবেদন এবং বিস্তারিত জানতে করতে ক্লিক করুন এই লিংকে https://bd.usembassy.gov/call-for-applications-for-the-2025-26-fulbright-visiting-scholar-program/?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR0ymPdXEaP3-l8hRgbHthhdPsUn34ZtQEsGJI0P2avTTrjIiqXSlOVHsCA_aem_SPCLtpBupKKTySiGSQHwzA

ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২০
  • ২২ মার্চ ২০২৬
আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ
  • ২২ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহতের সংখ্যা ১৪০০ ছাড়ি…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence