আইএসডিবি-বিআইএসইডব্লিউ

স্কলারশিপে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপে আবেদন চলছে

আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপে আবেদন চলছে © সংগৃহীত

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় তেরটি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে৷ এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে৷

আইডিবির এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আন্তর্জতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হতে এই কোর্সটির ভূমিকা অসাধারণ। 

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি। প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে ৬৫তম রাউন্ডে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন নির্ধারিত ফরমে

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা ফি-তে কোর্সটি করানো হয়;

*প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

*আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ আছে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;

*৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence