দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দিচ্ছে সরকার, আবেদন অনলাইনে

০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থসহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থসহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © সংগৃহীত

প্রতি দুই মাস পরপর দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থসহায়তা দিয়ে থাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ অনুদান দেওয়া হবে। বর্তমানে নভেম্বর-ডিসেম্বর প্রান্তের অনলাইন আবেদন চলমান রয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর ২০২৪। 

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

অনুদানসংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

আবেদনের শর্তাবলি—

*চিকিৎসা মেয়াদে শুধু একবারই চিকিৎসা গ্রহণের জন্য আবেদন করা যাবে;

*চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে;

দরকারি কাগজপত্র—

*আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় আহত প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসার সনদ;

*চিকিৎসা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট;

*ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদান করা প্রত্যয়নপত্র;

আবেদন যেভাবে— 

শিক্ষার্থীদের এখানে ক্লিক করে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস পরপর ওপরের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন। একজন দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর, কারামুক্…
  • ১১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহ আমানতে আরও চার ফ্লাইট বাতিল
  • ১১ মার্চ ২০২৬
সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করলেন তারেক রহমান
  • ১১ মার্চ ২০২৬
ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
  • ১১ মার্চ ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার
  • ১১ মার্চ ২০২৬
বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081