শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

২২ নভেম্বর ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের বৃত্তি দেবে সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন

তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের বৃত্তি দেবে সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন © সংগৃহীত

বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহায়তায় সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের স্টেমবিষয়ক (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস) গবেষণায় সহায়তা প্রদানে বৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ফাউন্ডেশনটি। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

পুরস্কারের অর্থমূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৬০ লাখ ১ হাজার ৪৭১ টাকা);

আবেদনের শর্তাবলি—

*৪০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

*স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে;

*সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর নিচে থাকা Apply বাটনে ক্লিক করে দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ দরকারি অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬