স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে

২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

প্রতিবছর বিনা খরচে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খেতাবী নাম ”ক্ল্যারেন্ডন স্কলারশিপ”। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে।

এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকোত্তর এবং পিএইচডির বিভিন্ন সাবজেক্টে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন।

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ফান্ডটি ২০০টির বেশি ফুল রাইড স্কলারশিপ প্রদান করে থাকে। 

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে।
* পার্টটাইম শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে।
* ক্ল্যারেন্ডন স্কলারদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যোগদানের সুযোগ। 

আবেদনের যোগ্যতা
* আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 
* ন্যূনতম সিজিপিএ ৩.৭ থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* যেকোনো সাবজেক্টে পড়াশোনা করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্টটাইম পিএইচডি এবং স্নাতকোত্তরের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

বিদেশে উচ্চশিক্ষা

প্রয়োজনীয় নথিপত্র:
* অ্যাপ্লিকেশন ফরম। 
* একাডেমিক ট্রান্সক্রিপট ও সার্টিফিকেট। 
* পার্সোনাল স্টেটমেন্ট। 
* রিসার্চ পেপার। 
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট। 
* রেকমেন্ডেশন লেটার। 
* ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস হতে পারে আপনার পছন্দের একটি দেশ

আবেদনের প্রক্রিয়া:
ক্যালেন্ডর স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো ধরনের আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও স্নাতকোত্তরের জন্য আবেদন করলেই এই স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। শর্টলিস্ট করার পর নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করে, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence