সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন কানাডায়

১৩ আগস্ট ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডায়

স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডায় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি। ”ম্যাককল ম্যাকবেইন” স্কলারশিপ এর আওতায় নির্বাচিত ১০ জন শিক্ষার্থী/স্কলারকে এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৪।

কানাডার গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়াল শহরে অবস্থিত। কানাডার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২য়। ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টির বেশি প্রোগ্রাম রয়েছে।
 
সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* জীবনযাত্রার ব্যয়ের সম্পূর্ণ খরচ প্রদান করবে।
* মন্ট্রিয়ালে যাওয়ার জন্য এককালীন স্থানান্তর অনুদান প্রদান করবে।
* আবাসন এবং মাসিক ভাতা প্রদান করবে। 
* শিক্ষার্থী বা গবেষক তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে পৃথক মেন্টরশিপ পাবেন, যা তাদের একাডেমিক ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিতে, মাসে থাকছে ২ লাখ টাকা

আবেদনের যোগ্যতা
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ।
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

আবেদন প্রক্রিয়া 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬