বিনামূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন যুক্তরাজ্যে, থাকছে ২৬ লাখ টাকা

০১ জুলাই ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
বিনামূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন যুক্তরাজ্যে

বিনামূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন যুক্তরাজ্যে © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ‘রোডস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। রোডস স্কলারশিপ বিশ্বের একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বছরের ৩ জুন থেকে ১ আগস্ট ২০২৪ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুযোগ সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৯,০৯২ পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় ২৬ লক্ষ ১৬ হাজার ১৩১ টাকা) প্রদান করবে।  
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 

যোগ্যতাসমূহ
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছর বয়সী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

প্রয়োজনীয় নথিপত্র
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম। 
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটিএস )। 
* রেফারেন্স লেটার।  

আরও পড়ুন: স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়, সঙ্গে থাকছে ১৪ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

আশকোনা হজক্যাম্প থেকে চুরি হওয়া অর্থ উদ্ধার, গ্রেপ্তার দুই
  • ০২ মে ২০২৬
ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি
  • ০২ মে ২০২৬
বাঁচতে চান ক্রোনস ডিজিজে আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থী সাখা…
  • ০২ মে ২০২৬
চাঁদাবাজির প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, জা…
  • ০২ মে ২০২৬
আন্তর্জাতিক সম্মেলনে ডিআইইউর প্রতিনিধিত্ব করবেন হাসিন ইসরাক
  • ০১ মে ২০২৬
নতুন রিটেক নিয়মে ভোগান্তিতে শিক্ষার্থীরা, ৫০০ টাকার ফি লাফ …
  • ০১ মে ২০২৬