বিনামূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে, ১৮ বছরেই আবেদন

১৮ মে ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
বিনামূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে

বিনামূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের সামাজিক এবং আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে উঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ০৩ জুলাই ২০২৪।

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ থেকে ২৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। এছাড়া আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী হতে হবে।

এ প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ রয়েছে। এ প্রোগ্রামের জন্য আর্থিক অনুদান দেয়া হবে।

সুযোগ-সুবিধাসমূহ
* সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ।
* বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স-এ অংশ নেয়ার সুযোগ।
* হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস।
* উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান।
* দুনিয়াজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।
* আইডিয়া বাস্তবায়নের জন্য ফান্ড।
* বহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ যে ৫ দেশে

আবেদনের যোগ্যতা 
* আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী।
* বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে।
* ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি জানা থাকতে হবে। 
* যারা তাদের পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

বিস্তারিত জানতে পড়ুন https://www.aspireleaders.org/apply/

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা বহিষ্কার
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081