এসএসসি উত্তীর্ণদের মাসে ২৫০০ টাকা বৃত্তি ডাচ্‌-বাংলা ব্যাংকের, যেভাবে আবেদন

১৬ মে ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

© সংগৃহীত

বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে ২৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেবে। এই বৃত্তির মেয়াদ থাকবে দুই বছর।

মঙ্গলবার (১৪ মে) থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।

কোনো শিক্ষার্থী এই ‍বৃত্তির জন্য মনোনীত হলে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় তাকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা দেয়া হবে। এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতিবছর ২ হাজার ৫০০ টাকা এবং পোশাকের জন্য ১ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।

এই বৃত্তির জন্য আবেদন করতে সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে। এছাড়া গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ-৪.৮৩ থাকতে হবে। মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের দেয়া হবে।

গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০ শতাংশ নির্ধারিত থাকবে। তবে যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে, সে এ বৃত্তির যোগ্য বলে বিবেচত হবে না।

আবেদনের সময় যা যা লাগবে

আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
আবেদনকারীর মা–বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
এসএসসি–সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কা, হেলপার …
  • ০২ মে ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ মে ২০২৬
যুদ্ধ বন্ধে ফের শান্তি প্রস্তাব পাঠাল ইরান
  • ০২ মে ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার নাগরিকের মৃত্যু
  • ০২ মে ২০২৬
১৬ বছরে এসএসসি দেবে শিক্ষার্থীরা, এইচএসসি ১৮—ডিসেম্বরের মধ্…
  • ০২ মে ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে এবার মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী
  • ০২ মে ২০২৬