স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, থাকছে ৪০ লাখ টাকা

১৫ মে ২০২৪, ১০:৪০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়ায় দেশটিতে বৃত্তির নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। 

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২৪। 

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

বৃত্তির সংখ্যা
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি বৃত্তি দেওয়া হবে। বৃত্তিগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৭,০০০ ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ লাখ টাকা)  প্রদান করবে। 
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে  ৩০০০ ( বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) ডলার প্রদান করবে। 
* স্বাস্থ্য বীমা প্রদান করবে৷

 ৬০০ স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

যোগ্যতাসমূহ
* আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনাখরচে স্নাতকোত্তর করুন অক্সফোর্ড-হার্ভার্ড-স্ট্যানফোর্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

স্কলারশিপ এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন 

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
  • ১২ মার্চ ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করায় র‍্যাবের ওপর হামলা,…
  • ১২ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার নামে যশোরে সক্রিয় প্রতারকচক্র
  • ১২ মার্চ ২০২৬
গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির এফ রহমান হল সংসদের উদ্যোগে সম্প্রীতির সেহেরি ভোজ
  • ১২ মার্চ ২০২৬
৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081