স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, মাসে থাকছে ১ লাখ টাকা

২০ এপ্রিল ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর এবং পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ মে ২০২৪। 

‘ইউএসটি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবেদন করতে কোন ফি লাগবে না। এছাড়া মাসিক উপবৃত্তি, দূর্ঘটনা ভাতা, স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
* স্নাতকোত্তরে প্রতি মাসে ১০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৯ হাজার ৬৯৬ টাকা) প্রদান করা হবে। 
* পিএইচডিতে প্রতি মাসে ১৩০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৯০ টাকা ) প্রদান করা হবে। 
* কোনো আবেদন ফি লাগবে না।
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে।
* বিনামূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ।

স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে

যোগ্যতার মানদণ্ড
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* নেতৃত্বের দক্ষতাকে প্রধান্য দেয়া হবে।

প্রয়োজনীয় নথি
* গবেষণা প্রস্তাব।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* মাস্টার্স ডিগ্রি থিসিস।
* সুপারিশ চিঠি।
* পাসপোর্ট কপি।
* পাসপোর্ট সাইজের ছবি।

আরও পড়ুন: স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে, থাকছে আবাসন সুবিধা

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন 

 
মধ্যপ্রাচ্য সংকট বন্ধে প্রস্তাব পাসে ব্যর্থ নিরাপত্তা পরিষদ…
  • ১২ মার্চ ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত?
  • ১২ মার্চ ২০২৬
‘সালাম’ দিতে গিয়েছিলেন ছাত্রদল নেতা, কর্মকর্তারা বলছেন আমরা…
  • ১২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ২২৫ এমপির প্রথম সংসদ অধিবে…
  • ১২ মার্চ ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা হতে পারে মে মাসে
  • ১২ মার্চ ২০২৬
গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নি…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081