প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রে বৃত্তি

০১ এপ্রিল ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রে বৃত্তি

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রে বৃত্তি © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষকরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করছে দেশটি।
 
এটি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ফুলব্রাইট ডিএআই–তে আবেদন করা যাবে। ওই দিন বাংলাদেশ সময় ১১টা ৫৯ মিনিটের মধ্য আবেদন করতে হবে আগ্রহী ব্যক্তিদের।
 
ফুলব্রাইট ডিএআই ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এই বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশি শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।
 
 
আবেদনের যোগ্যতা
* বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।
* প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।
* শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।
* মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।
 
আবেদন প্রক্রিয়া 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 
 
 
আবেদন করার ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়লে dhakausexchanges@state.gov-এ যোগাযোগ করতে পারেন আগ্রহীরা।
 
হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী
  • ০২ মে ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২০ শিশু ভর্তি
  • ০২ মে ২০২৬
ভোলায় দুই ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
  • ০২ মে ২০২৬
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান
  • ০২ মে ২০২৬
উপকারী হলেও অতিরিক্ত ড্রাই ফ্রুটসে হতে পারে বিপদ, যতটুকু খা…
  • ০২ মে ২০২৬
মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগে ঢাকা কলেজের ছাত্রাবাস…
  • ০২ মে ২০২৬