বাংলাদেশি স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ

২৬ মার্চ ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে

স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে © সংগৃহীত

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ওআইএসটি বছরে দু'বার আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। আবেদনের শেষ সময় ১৫ই এপ্রিল, ২০২৪। 

এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৪ সালের ০১ অক্টোবরে শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩১ মার্চ ২০২৫। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৮০৯ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইন্স্যুরেন্সের সুবিধা আছে। ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে।

আবেদনের যোগ্যতাসমূহঃ- 
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ)।
* ছবি।
* শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)।
* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
* রিকমেন্ডেশন লেটার।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন অক্সফোর্ড-হার্ভার্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে, আবেদন আজ থেকে

আবেদন প্রক্রিয়াঃ- 
আনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।

লগইন করতে ক্লিক করুন  

ওয়েবসাইট লিংক

জাতীয় সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
  • ১২ মার্চ ২০২৬
ঝিনাইদহে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
  • ১২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকার হলেন অ্যাডভোকেট কায়সার কামাল হোসেন 
  • ১২ মার্চ ২০২৬
নতুন সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদকে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধান…
  • ১২ মার্চ ২০২৬
মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081