বুটেক্স শিক্ষার্থীদের বৃত্তি দেবে থাইল্যান্ডের বেন টেক কেমিক্যাল কোম্পানি

২২ মার্চ ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

থাইল্যান্ডে অবস্থিত বেন টেক কেমিক্যাল কোম্পানি লিমিটেড বৃত্তি দিবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (২১ মার্চ) বুটেক্সের সাথে প্রতিষ্ঠানটির এমন চুক্তি হয়।

শর্তমতে, বেন টেক মেধা বৃত্তি দেওয়া হবে চলতি বছর হতে ২০২৬ সাল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে লেভেল-৩ টার্ম-২ পর্যন্ত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন করে মোট ১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্তরা বছরে বিশ হাজার টাকা করে পাবেন। বৃত্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচ হতে শুরু হবে।

বুটেক্স ও বেন টেক কেমিক্যাল কোম্পানির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ডিরেক্টর সাকসিট ট্রাকোনখাছুনসাক, এক্সেকিউটিব ডিরেক্টর সুচেত সিংগাভাড়া, টেকনিক্যাল ও মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার মো. তাজুল ইসলাম মোল্লাহ। বুটেক্সের পক্ষ হতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, রেজিস্ট্রার কাবেরী মজুমদার, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেইন, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রিয়াজুল ইসলাম এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. এটিএম ফায়েজ আহমেদ।

পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ
  • ০২ মে ২০২৬
শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ে আবারও মাঠের কর্মসূচি: অধ্যক্ষ আ…
  • ০২ মে ২০২৬
ইতিহাস গড়ার মিশনে বৃষ্টি বাধায় অল্পতেই থামল বাংলাদেশ
  • ০২ মে ২০২৬
এইচএসসি পাসেই নারী কর্মী নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১৫, কর…
  • ০২ মে ২০২৬
প্রিমিয়ার লিগে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ যত নতুন উদ্যোগ তামিমের
  • ০২ মে ২০২৬
আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ০২ মে ২০২৬