বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন কানাডার ৯ স্কলারশিপ সম্পর্কে 

২০ মার্চ ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
 জেনে নিন কানাডার ৯ স্কলারশিপ সম্পর্কে 

জেনে নিন কানাডার ৯ স্কলারশিপ সম্পর্কে  © সংগৃহীত

বর্তমানে বিদেশে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম একটি দেশ হচ্ছে কানাডা। উন্নত শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিষয়সমূহ বিবেচনায় শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। 

আজ আমরা উচ্চশিক্ষায় কানাডায় আকর্ষণীয় ৯ স্কলারশিপ সম্পর্কে তুলে ধরবো। এই স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আবেদন করার সুযোগ পান। 

(১) প্রেসিডেন্টস স্কলারশিপ
স্নাতক থেকে পিএইচডি প্রোগ্রাম পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হয় ইউনিভার্সিটি অব উইনিপেগ প্রেসিডেন্টস স্কলারশিপের আওতায়। আংশিক টিউশন ফি মওকুফের অংশ হিসেবে শিক্ষার্থীদের সাড়ে তিন হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

(২) মাস্টার্স অ্যাওয়ার্ডস অব এক্সিলেন্স
কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড একটি গবেষণাভিত্তিক প্রোগ্রাম। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত। শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ মাসের জন্য প্রতি টার্মে আড়াই হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হয় এই স্কলারশিপের আওতায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

(৩) লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় প্রদান করে থাকে লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের চার বছরের জন্য টিউশন ফি দিতে হয়না। এছাড়াও বই, আনুষঙ্গিক ফি এবং আবাসিক সুবিধাও মিলে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

(৪) ইয়র্ক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম
এই স্কলারশিপটি প্রদান করে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটি। চার বছরের ডিগ্রি কোর্সে যেসকল শিক্ষার্থী একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হয়। এ স্কলারশিপের আর্থিক মূল্য ৬০ হাজার থেকে ১ লাখ কানাডিয়ান ডলার। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি কোভিড-১৯ এর কারণে অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

আইইএলটিএস ছাড়াই জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

(৫) হাম্বার কলেজ ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতক, ডিপ্লোমা ও অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ প্রদান করে থাকে। বছরে তিনবার এ স্কলারশিপের আবেদন করা যায়। জানুয়ারি, মে ও সেপ্টেম্বরে হাম্বার কলেজের স্কলারশিপের আবেদন করা যায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

(৬) এন্ট্রান্স স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট
কানাডার কার্লটন ইউনিভার্সিটি এই স্কলারশিপ প্রদান করে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৪ হাজার থেকে ১৬ হাজার কানাডিয়ান ডলার স্কলারশিপ অফার করে থাকে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপে নির্বাচিত হওয়ার জন্য শিক্ষার্থীদের ভর্তির সময়ে শতকরা ৮০ শতাংশ বা তার বেশি গড় মানদণ্ড পূরণ করতে হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

(৭) ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস
বিশ্ববিদ্যালয়টি স্নাতকে অধ্যায়ন ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পুরস্কার, স্কলারশিপসহ নানা ধরনের আর্থিক সহায়তা দেয়। এ জন্য বিশ্ববিদ্যালয়টি বছরে ১০ মিলিয়নের বেশি কানাডিয়ান ডলার ব্যয় করে থাকে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন 

(৮) ইউনিভার্সিটি অব ক্যালগারি গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৪০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত অর্থায়ন করে থাকে বিশ্ববিদ্যালয়টি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন

(৯) ইউনিভার্সিটি অব ম্যানিটোবা গ্র্যাজুয়েট ফেলোশিপ
ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় স্নাতকে অধ্যায়ন ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে।  এছাড়াও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ১৮ হাজার কানাডিয়ান ডলার আর স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বছরে ১৪ হাজার কানাডিয়ান ডলারের স্কলারশিপ প্রদান করে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন 

এই ৯ স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন 

এনটিআরসিএ শিক্ষকদের আন্তঃঅধিদপ্তর বদলির দাবিতে শিক্ষামন্ত্র…
  • ১২ মার্চ ২০২৬
জ্বালানি সরবরাহ পেট্রোল পাম্পগুলোকে নতুন নির্দেশনা সরকারের 
  • ১২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
  • ১২ মার্চ ২০২৬
সংসদে বহুল ব্যবহৃত এক্সপাঞ্জ, কোরাম, ওয়াক আউট, তারকা চিহ্নি…
  • ১২ মার্চ ২০২৬
ঝিনাইদহে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
  • ১২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকার হলেন অ্যাডভোকেট কায়সার কামাল হোসেন 
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081