স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন রোমানিয়ায়, প্রতিমাসে থাকছে ১৯ হাজার টাকা

১৬ মার্চ ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া

স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ এপ্রিল ২০২৪।

‘ট্রান্সিলভানিয়া একাডেমিকা স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রোমানিয়ান লিউ প্রদান করা হবে। আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীরা আমেরিকান স্টাডিজ, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকের মেয়াদ ৪ বছর, স্নাতকোত্তরের ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর।

ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি রোমানিয়ার ব্রাসভের একটি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ব্রাসভের উচ্চশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন সিলভিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে, মেকানিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে, সিলভিকালচার ইনস্টিটিউট ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিণত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রোমানিয়ান লিউ প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৩১৬ টাকা।
* ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা।

স্নাতক ও স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের ৪ বৃত্তি নিয়ে

আবেদনের যোগ্যতা
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক, পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর সিভি।
* একাডেমিক পেপারস।
* তিনটি রেফারেন্স লেটার।
* মোটিভেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আরও পড়ুন: স্নাতক ও স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের ৪ বৃত্তি নিয়ে

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র 
  • ২২ জুন ২০২৬