স্নাতক ও স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের ৪ বৃত্তি নিয়ে

১৪ মার্চ ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
স্নাতক ও স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের ৪ বৃত্তি নিয়ে

স্নাতক ও স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের ৪ বৃত্তি নিয়ে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে  স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির এ স্কলারশিপে টিউশন ফি ফ্রি, আবাসন ভাতা, উপবৃত্তি, ভিসার খরচসহ আরও অনেক সুবিধা মেলে।

স্কলারশিপটির অর্থায়ন করে থাকে ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মে ২০২৪। 

মাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এই ইউনিভার্সিটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৫৬ শতাংশ  বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। 

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের মোট ৪টি স্কলারশিপ প্রদান করা হবে। 

(১) ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ
সুযোগ-সুবিধাঃ  জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচ প্রদান করবে।

(২) ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপ
সুযোগ-সুবিধাঃ শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচের জন্য ১১ হাজার ৪০০ থেকে ২২ হাজার ৮০০ ইউরো, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ ২১০ ইউরো, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচ প্রদান করবে। 

স্নাতকোত্তর করুন ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে

(৩) ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপ
সুযোগ-সুবিধাঃ জীবনযাত্রার ব্যয়ের জন্য বছরে ১১ হাজার ৪০০ ইউরো, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদন খরচ ২১০ ইউরো, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণ খরচ প্রদান করবে।

(৪)  ইউএম একাডেমিক অ্যাচিভমেন্ট স্কলারশিপ

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের সময়কাল 
* এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ১৩ মাসের বৃত্তি। 
* দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ২৫ মাসের বৃত্তি
* ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য ৩৬ মাসের বৃত্তি

আবেদনের যোগ্যতা
* ইউরোপীয় ইউনিয়নের দেশের বাইরের দেশের নাগরিক হতে হবে।
*  দ্বৈত জাতীয়তা বা নাগরিকত্ব থাকা যাবে না। 
* অবশ্যই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে হবে। 
*  ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। 
*  আবেদনকারী শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে, প্রতিমাসে থাকছে ৪ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র 
* আবেদনকারীর জীবনবৃত্তান্ত।
*  মোটিভেশনাল পত্র।
*  একাডেমিক নম্বরপত্র বা সার্টিফিকেট।
*  আর্থিক প্রয়োজনের ব্যক্তিগত বিবৃতি।
*  রেফারেন্স লেটার।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮,…
  • ১২ মার্চ ২০২৬
ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের…
  • ১২ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র তালিকা প্রকাশ
  • ১২ মার্চ ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা তুলে দিলে আন্দোলন…
  • ১২ মার্চ ২০২৬
‘এমপি হতে অভিজ্ঞতা লাগে না, অথচ প্রতিষ্ঠান প্রধান হতে প্রয়ো…
  • ১২ মার্চ ২০২৬
আনোয়ারায় মহিমের মৃত্যুর জের ৬ জনকে কুপিয়ে জখম
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081