স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবেদন শেষ কাল

১২ মার্চ ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে

স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে © সংগৃহীত

কাতার ইউনিভার্সিটি স্নাতকোত্তর ও পিএইচডিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশীপ দিচ্ছে। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামীকাল ১৩ মার্চ। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান। 
* আবাসন সুবিধা প্রদান। 
* বাৎসরিক ভাতা প্রদান করবে। 
* রাউন্ড বিমান টিকেট প্রদান করা হবে। 

যোগ্যতাসমূহঃ-   
* স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রীধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে।
* পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর প্রয়োজন হবে।

স্নাতকোত্তর-পিএইচডি করুন থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
* বিদেশে উচ্চশিক্ষার বিবরণী।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবনবৃত্তান্ত।
* আইএলটিএস স্কোরের সনদ।
* পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল এবং
* জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।

আরও পড়ুন: আবেদন ফি ছাড়াই স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৫৪ টাকা।

আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ
  • ০২ মে ২০২৬
শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ে আবারও মাঠের কর্মসূচি: অধ্যক্ষ আ…
  • ০২ মে ২০২৬
ইতিহাস গড়ার মিশনে বৃষ্টি বাধায় অল্পতেই থামল বাংলাদেশ
  • ০২ মে ২০২৬
এইচএসসি পাসেই নারী কর্মী নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১৫, কর…
  • ০২ মে ২০২৬
প্রিমিয়ার লিগে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ যত নতুন উদ্যোগ তামিমের
  • ০২ মে ২০২৬
আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ০২ মে ২০২৬