আবেদন ফি ছাড়াই স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে

১১ মার্চ ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
 স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে

স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। ‘রোটারি পিস ফেলোশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন এবং উগান্ডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। 

মোট ১৩০টি স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৪। এছাড়া শিক্ষার্থীরা ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক স্কলারশিগুলোর মধ্যে একটি।

সুযোগ-সুবিধাসমূহ: 
১৫ থেকে ২৪ মাস মেয়াদি স্নাতকোত্তরের জন্য রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্থায়ন করবে।

* টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে।
* ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজ খরচ প্রদান করা হবে।
* স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
* কোনো আবেদন ফি লাগবে না।
* এছাড়া ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

আবেদনের যোগ্যতা:
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে।
* বর্তমানে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদন করার যোগ্য নন।
* ৩ বছর আগে স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি করুন থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, প্রতিমাসে থাকছে ৪৬ হাজার টাকা

প্রয়োজনীয় নথিপত্র:
* একটি জীবনবৃত্তান্ত।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পেশাদার রিকমেন্ডেশন।
* প্রবন্ধ।
* প্রশংসাপত্র।
* ইংরেজি দক্ষতা সনদ। (স্নাতকোত্তরের জন্য)

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে।  আবেদন করতে ক্লিক করুন

বিস্তারিত জানতে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬