উচ্চশিক্ষায় পিএইচডি করুন সিঙ্গাপুরে, প্রতিমাসে থাকছে ২ লাখ টাকা

০৭ মার্চ ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
উচ্চশিক্ষায় পিএইচডি করুন সিঙ্গাপুরে

উচ্চশিক্ষায় পিএইচডি করুন সিঙ্গাপুরে © সংগৃহীত

বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ”সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা) ”আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সিঙ্গাপুরের সরকার এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা জানুয়ারী ২০২৫ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ জুন ২০২৪।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

সুযোগ-সুবিধাসমূহঃ
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২,৭০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করবে।  
* আবাসন ভাতা হিসেবে এককালীন  ১,০০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮১ হাজার টাকা) প্রদান করবে। 
*  মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১,৫০০ সিঙ্গাপুর ডলার  (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা) প্রদান করা হবে।

পিএইচডি করুন সিঙ্গাপুরে

আবেদনের যোগ্যতাসমূহঃ
* প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডিদের প্যারিসে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনেস্কো

প্রয়োজনীয় নথিপত্রঃ
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সিভি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ১২ মার্চ ২০২৬
সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ স…
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা
  • ১২ মার্চ ২০২৬
মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১২ মার্চ ২০২৬
স্পিকার-ডেপুটি না থাকলে সংসদ চালাতে পারবেন মির্জা আব্বাস-আজ…
  • ১২ মার্চ ২০২৬
খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা আবৃত্তি মির্জা ফখরুলের
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081