এডুকেশন এক্সপোর জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করছে এমএইচ গ্লোবাল গ্রুপ

০১ মার্চ ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এন্ড এডুকেশন এক্সপো এন্ড ইমারজিং লিডারস এ্যাওয়ার্ড-২০২৪

ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এন্ড এডুকেশন এক্সপো এন্ড ইমারজিং লিডারস এ্যাওয়ার্ড-২০২৪ © সংগৃহীত

এমএইচ গ্লোবাল গ্রুপ দেশের একটি শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানিজ যারা দেশের বাইরে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠন নিয়ে কাজ করছে। শনিবার (২ মার্চ) তাদের আয়োজনে এক ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এন্ড এডুকেশন এক্সপো এন্ড ইমারজিং লিডারস এ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আয়োজনটি চলবে। বৃহৎ পরিসরে এই এডুকেশন এক্সপো এবং এ্যাওয়ার্ড আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমএইচ গ্লোবার গ্রুপের আত্মপ্রকাশ হতে যাচ্ছে এদিন।

আয়োজকরা জানিয়েছে, সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকছে এডুকেশন এক্সপো যেখানে দেশে ও দেশের বাহিরে উচ্চশিক্ষা বিষয়ক সব ধরনের সহায়তা নেওয়া যাবে। থাকছে ক্যারিয়ার ফেয়ার যেখানে থাকছে ১৫০টিরও বেশি পদে চাকুরির সুযোগ, নেটওয়ার্কিং, স্বীকৃতিসহ আরও অনেক সুযোগ সুবিধা।এমএইচ গ্লোবাল গ্রুপ শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত এবং পেশাগত জীবনে ক্ষমতায়নের জন্য শিক্ষামূলক বৃত্তি এবং ক্যারিয়ার মেন্টরশিপ প্রোগ্রামসহ আরও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। 

এই সংস্থার লক্ষ্য বাংলাদেশ এবং এর বাইরে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

বৃহৎ পরিসরে আয়োজিত এই ইভেন্ট সম্পর্কে এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া বলেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এন্ড এডুকেশন এক্সপো এন্ড ইমারজিং লিডারস এ্যাওয়ার্ড-২০২৪ এ আমাদের এই অফুরন্ত সুযোগগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও জানান, আমাদের লক্ষ্য হল তাদের একাডেমিক প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জন করানো এবং সফল ক্যারিয়ার তৈরি করতে সহায়তা প্রদান করা।আমরা আমাদের উদ্যোগের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করার লক্ষ্য রাখি। তাই, আমরা আপনাদের সকলকে শিক্ষা সাফল্য উদ্‌যাপন করতে এবং সুযোগগুলো গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ইভেন্টটি শুধু এমএইচ গ্লোবাল গ্রুপের শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিই প্রদর্শন করে না বরং অংশগ্রহণকারীদেরকে গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার, মূল্যবান সংযোগ করার সুযোগও দিচ্ছে।

শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬