আইইএলটিএস ছাড়াই সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ, আবেদন শেষ কাল

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
সুইডেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

সুইডেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। বাংলাদেশসহ ৪১টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৪। 

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেবে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে মাস্টার্স প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। কেউ বৃত্তি পেলে ২০২৪ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু হবে।

সুযোগ-সুবিধাঃ- 
* জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার ( বাংলাদেশি  টাকায় প্রায়  ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করবে। 
* স্বাস্থ্য বিমা প্রদান করবে।
* ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান।
* এছাড়া সঙ্গে পাবেন এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠন করার সুযোগ করে দেবে।

How to Become a Rhodes Scholar | A Complete Guide

যোগ্যতাসমূহঃ- 
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* স্নাতক ডিগ্রিসম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম কাজ করলে যা প্রায় দেড় বছরের কাজের অভিজ্ঞতার সমতুল্য।
* সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।
* যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
* আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৪–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।
* আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন কুয়েতে

প্রয়োজনীয় কাগজপত্রঃ- 
* সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
* মোটিভেশন লেটার

আবেদন প্রক্রিয়াঃ- 
আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

রাষ্ট্রের সকল ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে…
  • ০২ মে ২০২৬
প্রেসক্রিপশন এরর এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্র…
  • ০২ মে ২০২৬
মাইক্রোপ্লাস্টিক, নারীর স্বাস্থ্য ও স্তন ক্যান্সার সচেতনতায়…
  • ০২ মে ২০২৬
এনএসইউতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে সেমিনার
  • ০২ মে ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবেদন শেষ ৫ মে
  • ০২ মে ২০২৬
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
  • ০২ মে ২০২৬