শুরু হলো দু’দিন ব্যাপী দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় দু’দিন ব্যাপী এই শিক্ষা মেলা

ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় দু’দিন ব্যাপী এই শিক্ষা মেলা © টিডিসি ফটো

উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা ও সম্ভাবনা নিয়ে শুরু হল দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা গ্লোবাল ইডএক্সপো ২০২৪। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় দু’দিন ব্যাপী এই শিক্ষা মেলা। চলবে সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছে, মেলায় দেশ-বিদেশের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকছে বিশেষ শিক্ষাবৃত্তির সুযোগ, সরাসরি আলাপ-আলোচনা, ভর্তির প্রাক-যোগ্যতা যাচাই এবং আর্থিক বিষয়ক সুযোগ সুবিধা নিয়ে পরামর্শ প্রদান।

দেশ সেরা এডুকেশন এক্সপোতে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, দেশ ও বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবন এর অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশ্যকে কেন্দ্র করে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের সুযোগ নিয়ে সারা বিশ্বের সুপরিচিত একাডেমিক প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিংকে

গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬