উচ্চশিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়

স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় দুই বছর মেয়াদি স্নাতক ও তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ মার্চ ২০২৪। 

১২২২ সালে প্রতিষ্ঠিত হওয়া ইতালির দ্বিতীয় প্রাচীনতম এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত পাদোয়া বিশ্ববিদ্যালয়। সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এর অবস্থান ১১৫তম। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ইতালির এই বিশ্ববিদ্যালয়টি। 

সুযোগ-সুবিধা:
মোট ৫৯টি স্কলারশিপ প্রদান করবে। প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো প্রদান করবে। 

আবেদনের যোগ্যতা: 
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
*ইতালির নাগরিক নন। 
*ইতালিতে বাস করেন না।
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

স্নাতকোত্তর করুন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্র:
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
* বিদেশে উচ্চশিক্ষার বিবরণী।
* রেফারেন্স লেটার।
* জীবনবৃত্তান্ত।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে

আবেদনের প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহারাইনে গ্রেপ্তার ৪
  • ১২ মার্চ ২০২৬
ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ১২ মার্চ ২০২৬
সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ স…
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা
  • ১২ মার্চ ২০২৬
মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081