দু’দিন ব্যাপী দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা শুরু রবিবার

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
দু’দিন ব্যাপী দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা

দু’দিন ব্যাপী দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা © সংগৃহীত

আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন হতে যাচ্ছে দু’দিন ব্যাপী দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা। উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা ও সম্ভাবনা নিয়ে এই শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল ইডএক্সপো ২০২৪।

মেলায় দেশ-বিদেশের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকছে বিশেষ শিক্ষাবৃত্তির সুযোগ, সরাসরি আলাপ-আলোচনা, ভর্তির প্রাক-যোগ্যতা যাচাই এবং আর্থিক বিষয়ক সুযোগ-সুবিধা নিয়ে পরামর্শ প্রদান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দেশ সেরা এডুকেশন এক্সপোতে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, দেশ ও বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবন এর অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশ্যকে কেন্দ্র করে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। আর্থিক বিষয়ক সুযোগ-সুবিধা নিয়ে পরামর্শ প্রদান এ থাকছে আর্থিক প্রতিষ্ঠানসমূহ। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের সুযোগ নিয়ে সারা বিশ্বের সুপরিচিত একাডেমিক প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত ২৫টিরও বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার থাকবে, যা অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক একাডেমিক মূল্যায়ন এবং প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। আসন্ন এডুকেশন এক্সপোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত অগ্রগতি এবং সুযোগ সুবিধা প্রদানের জন্য ইনপেস প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় এই মেলা সকাল ১০টার পরিবর্তে বিকাল ২টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিংকে

আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহারাইনে গ্রেপ্তার ৪
  • ১২ মার্চ ২০২৬
ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ১২ মার্চ ২০২৬
সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ স…
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা
  • ১২ মার্চ ২০২৬
মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081