স্নাতকোত্তর করুন ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
স্নাতকোত্তর করুন ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে

স্নাতকোত্তর করুন ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক অথবা দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ইউরোপীয় কমিশন। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম)অ্যাকশন- স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৪। 

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় একটি স্কলারশিপ ইচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যে কয়টি মর্যাদাপূর্ণ স্কলারশিপ নিয়ে বাইরে স্নাতকোত্তর করতে যান, ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ তার মধ্যে অন্যতম। 

এই স্কলারশিপে তিন শর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮৫টি প্রোগ্রামে প্রতিবছর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান শিক্ষার্থীরা। ২০ হাজারের মতো শিক্ষার্থী ও ১ হাজার ৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতিবছর এ বৃত্তিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। বিশ্বের বিভিন্ন বৃত্তির মধ্যে ইরাসমাস মুন্ডাস অনেক জনপ্রিয় একটি স্কলারশিপ।

ইরাসমাস মুন্ডাস কেন আলাদা
নতুন নতুন দেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচয়, উচ্চতর নতুন নতুন গবেষণা এবং বিভিন্ন ভাষাভাষী দেশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার অন্যতম সুযোগ মেলে এ স্কলারশিপ পেলে। প্রোগ্রাম চলাকালে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা হবে, তার টিউশন ফি সম্পূর্ণ মওকুফ। এছাড়াও প্রতিমাসে ১১০০-১২০০ ইউরো স্কলারশিপ  দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য ও জীবন বীমা, ট্রাভেল অ্যালায়েন্স, এয়ারফেয়ারেরও ব্যবস্থা রয়েছে। মাসিক অর্থায়নে শিক্ষার্থীর ভ্রমণ, স্বাস্থ্যবিমা ও গবেষণা–সম্পর্কিত খরচ বহন এ স্কলারশিপের অন্যতম আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সব ধরনের টিউশন ফি, লাইব্রেরি ফি, পরীক্ষা ফি, গবেষণা–সংক্রান্ত ফিসহ বিভিন্ন ধরনের কনফারেন্স, সেমিনারসহ সব কিছুরই সুবিধা পাওয়া যায় বিনা মূল্যে।

সুযোগ-সুবিধাঃ- 
* শতভাগ টিউশন ফি ওয়েভার
* ২ বছর প্রতি মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি
* যাতায়াত ভাতা মিলবে
* সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকিট

আবেদনের যোগ্যতাঃ- 
* স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে অথবা   স্নাতক ডিগ্রির শেষ বছরে থাকতে হবে। তবে স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু হওয়ার আগেই গ্র্যাজুয়েট হতে হবে। * স্নাতক ডিগ্রি না পেলেও স্নাতক সমতুল্য ডিগ্রির সার্টিফিকেটেও আবেদন করা যাবে। তবে প্রোগ্রামটি দেশের আইন কর্তৃক স্বীকৃত হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ৬.৫ ব্যান্ড স্কোর হতে হবে। 
* তবে আইইএলটিএস না থাকলে বিকল্প হিসেবে ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট বা ডুয়োলিংগো পরীক্ষার ফল থাকতে হবে। 
* পছন্দের প্রোগ্রামে গবেষণাভিত্তিক কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে গ্রহণযোগ্যতা পাওয়া যায়। তবে এটি বাধ্যতামূলক নয়। 
* অনার্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল না পেলেও আবেদন করা যাবে। 
* জিআরই টেস্ট স্কোর জমা দেওয়ার প্রয়োজন নেই ও
* ১৬ বছর বয়সের পর থেকে আবেদনের জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন এবং এরপরে বয়সের বিধিনিষেধ নেই।

উচ্চশিক্ষায় ইউরোপে...

প্রয়োজনীয় নথি পত্রঃ- 
* দুটি রেকমেন্ডেশন লেটার।
* লেটার অব মোটিভেশন।
* অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (উচ্চমাধ্যমিক ও ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য)।
* পূরণ করা আবেদনপত্র।
* সিভি।
* পাসপোর্ট বা আইডির স্ক্যান কপি।
* প্রুফ অব রেসিডেন্সের কপি ।
* ইংরেজি দক্ষতার সনদ ইত্যাদি।

আরও পড়ুন: বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে, থাকছে ১৩ লাখ টাকা

আবেদনের সময়
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের তিনটিতে আবেদনের সময় তিন রকম। ১. ‘ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন’-এ আবেদনের শেষ সময় আগামী ২০ ফেব্রুয়ারি, ২. ক্যাপাসিটি বিল্ডিং ফর হাইয়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশন-এ আবেদনের শেষ হয়েছে। সময় ছিল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩. ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশন-এ আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি।

আবেদন প্রক্রিয়া
আনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬