মাদরাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার 

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
মাদরাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার 

মাদরাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার  © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরাও বিশেষ মঞ্জুরি পাবেন। ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের এই বিশেষ মঞ্জুরির জন্য আবেদন শুরু হবে ১০ ফেব্রুয়ারি। আবেদন চলবে ১০ মার্চ পর্যন্ত। 

সরাসরি বা জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করতে হবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে। তাই নগদ লেনদেন চালু রয়েছে, এমন ব্যক্তিগত মুঠোফোন নম্বর দিতে হবে। তবে এজেন্ট নম্বর বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ” ২০২৩-২৪ অর্থবছরের মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে নীতিমালা জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন করতে হবে। সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা ও চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।” 

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, অর্থ যাবে নগদে

দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। শিক্ষা বিভাগের সচিব বরাবর বিশেষ মঞ্জুরির আবেদন করতে বলা হয়েছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9