বিনা খরচে পিএইচডি করুন বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে লাখ টাকা

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বিনা খরচে পিএইচডি করুন বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়

বিনা খরচে পিএইচডি করুন বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় পিএইচডি কিংবা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রানসিসকো শহরে অবস্থিত দ্য লিকি ফাউন্ডেশন। ”লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস” এর আওতায় প্রতিষ্ঠানটি প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করে থাকে।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৪। 

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা গবেষণা বিশেষভাবে মানব বা হিউম্যান অরিজিন সম্পর্কিত বিষয়ে পিএইচডি বা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যাবে।

সুযোগ-সুবিধাঃ- 
* পড়াশোনার জন্য সমস্ত খরচ বহন করে দ্য লিকি ফাউন্ডেশন।

* পিএইচডি শিক্ষার্থীদের ৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা)  থেকে ১৫ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ১৬ লাখ ৪৪ হাজার টাকা) প্রদান করে থাকে। তবে এর মধ্যে অর্থায়নসীমা সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২১ লাখ ৯৩ হাজার টাকা।

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডে

* সিনিয়র বা জ্যেষ্ঠ বিজ্ঞানী ও পোস্ট ডক্টরাল গবেষকদের অনুদান দেওয়া হয়ে থাকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩২ লাখ ৮৯ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই ৭০০ বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, সঙ্গে লাখ টাকা

পড়াশোনার স্থান
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে পিএইচডি কিংবা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ অর্জন করবেন।

আবেদনের সময়সীমা
স্প্রিং ও ফল–এ দুটো সময়ের ব্যবধানে অন্তর্ভুক্ত লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামটি পরিচালিত হয়। স্প্রিং সিজনে পরিচালিত প্রোগ্রামে আবেদনের সময় ছিল গেল ১০ জানুয়ারি পর্যন্ত। তবে ফল সিজনে পরিচালিত প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ রয়েছে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

দাঁতের গঠন-পোশাকসহ যে উপায়ে বৃষ্টির মরদেহ শনাক্ত করল ফ্লোরি…
  • ০২ মে ২০২৬
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার‌
  • ০২ মে ২০২৬
নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ
  • ০২ মে ২০২৬
রাষ্ট্রের সকল ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে…
  • ০২ মে ২০২৬
প্রেসক্রিপশন এরর এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্র…
  • ০২ মে ২০২৬
মাইক্রোপ্লাস্টিক, নারীর স্বাস্থ্য ও স্তন ক্যান্সার সচেতনতায়…
  • ০২ মে ২০২৬