প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয়-মেডিকেল পড়ুয়া সন্তানদের বৃত্তি দিচ্ছে সরকার

আবেদন শেষ আজ
৩১ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড © লোগো

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। যারা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারাই নিচের শর্তসাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের শেষ সময় আজ বুধবার (৩১ জানুযারি)।

শর্তাবলি
১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।
২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ
এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

আবেদনের প্রক্রিয়া
সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদন করতে ক্লিক করুন এখানে 

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

জাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • ১২ মার্চ ২০২৬
দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ
  • ১২ মার্চ ২০২৬
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
  • ১২ মার্চ ২০২৬
চুয়েটে তৃতীয় ধাপে ভর্তি ৮ এপ্রিল, আসন ফাঁকা ১৩৩ টি
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদে যা প্রথম
  • ১২ মার্চ ২০২৬
জাবির নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগ, তদন্ত কমিটি…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081