স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ডে, সঙ্গে ১৩ লাখ টাকা

২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডে

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডে © সংগৃহীত

যুক্তরাজ্যের সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে। যার মাধ্যমে বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদেরও রয়েছে এসব স্কলারশিপ পাওয়ার সুযোগ। তেমনি একটি স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ শেফিল্ড। 

২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ২২ এপ্রিল, ২০২৪।

যুক্তরাজ্যের ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংঙ্কিংয়ে ১৩তম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব শেফিল্ড। এ ছাড়া ৫০টি আন্তর্জাতিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬তম।

উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ হচ্ছে  যুক্তরাজ্যে। প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমিয়ে থাকেন। এর অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনব্যবস্থা।

University of Sheffield

সু্যোগ-সুবিধাঃ- 
এ স্কলারশিপের আওতায়  শিক্ষার্থীদের প্রতিবছর ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকা)  বৃত্তি প্রদান করা হবে। 

আরও পড়ুন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি

যোগ্যতাসমূহঃ -
* ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে;
* স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৫ মে ২০২৪;
* মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন;
* আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে;
* তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়;
* আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬