স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে, সঙ্গে ৭০ লাখ টাকা

২৬ জানুয়ারি ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে

স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে © সংগৃহীত

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল) আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে ১ থেকে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ০৫ জুলাই।

‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয়গুলো জানতে এখানে ক্লিক করুন। 

ইউনিভার্সিটি অফ আর্টস শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফর্মিং আর্টে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হল- ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* কোনো টিউশন ফি লাগবে না।
* উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭০ লাখ টাকা।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।

University of The Arts London: Rankings, Fees, Courses, Admission 2023,  Scholarships

যোগ্যতার মানদণ্ডঃ- 
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
* ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

প্রয়োজনীয় নথিসমূহঃ- 
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।

University of the Arts London (UAL) Reviews and Ranking

আবেদন পদ্ধতিঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও  বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

ভুয়া বিল-ভাউচারে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টার দেড় ল…
  • ০২ মে ২০২৬
বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জাতীয় পর্ব অ…
  • ০২ মে ২০২৬
ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৪৯৮ প্রস্তাব
  • ০২ মে ২০২৬
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইন…
  • ০২ মে ২০২৬
৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ন…
  • ০২ মে ২০২৬
খেলতে খেলতে মায়ের বসানো চায়ের পাতিলে টান, গরম পানিতে ঝলসে স…
  • ০২ মে ২০২৬