প্রাইজ ফর আরব কালচারে অংশগ্রহণ করে জিতুন ৬৫ লাখ টাকা

২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
প্রাইজ ফর আরব কালচারে অংশগ্রহণ করে জিতুন ৬৫ লাখ টাকা

প্রাইজ ফর আরব কালচারে অংশগ্রহণ করে জিতুন ৬৫ লাখ টাকা © সংগৃহীত

ইউনেস্কো–শারজাহ প্রাইজ ফর আরব কালচার ২০ তম পর্বের জন্য বাংলাদেশিদের কাছ থেকে মনোনয়ন আহবান করা হয়েছে। আবেদন ও মনোনয়ন পাঠানোর শেষ সময় ১১ ফেব্রুয়ারি ২০২৪। শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বৃত্তি, পুরষ্কার ও এওয়ার্ড) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে উক্ত পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর আরব রাষ্ট্রগুলোর এবং বহির্বিশ্বের দুজন বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরব সংস্কৃতির উন্নয়ন ও বিস্তার ঘটানো এবং সেই সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং সমঝোতা বৃদ্ধিতে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

এই পুরস্কারের আর্থিক মূল্য ৬০ হাজার মার্কিন ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ লাখ ৮৯ হাজার ৬৮ টাকা)। একটি আন্তর্জাতিক জুরি প্যানেলের সুপারিশে ইউনেস্কোর মহাসচিব কর্তৃক নির্বাচিত দুজন বিজয়ীকে পুরস্কারটি সমানভাবে ভাগ করে দেওয়া হয়। পুরস্কারের আবেদন ও মনোনয়ন নিজ নিজ দেশের ইউনেস্কো জাতীয় কমিশনের মাধ্যমে আয়োজক সংস্থার কাছে পাঠাতে হবে। পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে নারী ও যুবাদের অগ্রাধিকারের বিষয় বিবেচ্য।

আবেদন প্রক্রিয়াঃ
মনোনীত প্রার্থীর পূরণকৃত মনোনয়ন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি হার্ড কপি জমা দিতে হবে এবং সফট কপি ই–মেইলে পাঠাতে হবে। এ পুরস্কারের জন্য উপযুক্ত প্রার্থী/প্রতিষ্ঠান/সংস্থাকে মনোনয়ন প্রদান এবং মনোনীত প্রার্থী/প্রতিষ্ঠান/সংস্থার পূরণকৃত আবেদন ফরম, আনুষঙ্গিক কাগজপত্রসহ দুই সেট (হার্ড কপি ও সফট কপি) ১১ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনে পাঠাতে হবে।

আরও পড়ুন: আবেদন ফি-আইইএলটিএস ছাড়াই ২৬ হাজারের বেশি কর্মী নেবে জার্মানি

আবেদন ও মনোনয়ন পাঠানোর ঠিকানা: 
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনে (শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) পাঠাতে হবে।

পুরস্কার–সম্পর্কিত সব তথ্য জানতে ক্লিক করুন 

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন 

পাবনায় কৃষকের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
  • ১২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৭ মার্চ
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি ছাত্রদলের ইফতার মাহফিলে হামিম
  • ১২ মার্চ ২০২৬
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কবে কার খেলা দেখে নিন
  • ১২ মার্চ ২০২৬
চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: …
  • ১২ মার্চ ২০২৬
ইরানে হামলার জন্য বোমারু বিমান প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081