স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে, রয়েছে ১০৫টি বৃত্তি

১৬ জানুয়ারি ২০২৪, ১১:২২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে “ নটিংহাম ডেভেলপিং সলিউশনস”- স্কলারশিপ এর আওতায় বাংলাদেশ, ভারত, আফ্রিকা বা কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ শেষ সময় ১৭ এপ্রিল, ২০২৪।

ডেভেলপিং সলিউশন স্কলারশিপ প্রতি বছর ১০৫টি বৃত্তি প্রদান করে থাকে। যার মধ্যে ৩০টি বৃত্তি সম্পূর্ণ টিউশন ফি এবং ৭৫টি অর্ধেক টিউশন ফি কভার করে। 

নটিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করা হয়। নটিংহামের প্রধান ক্যাম্পাস (বিশ্ববিদ্যালয় পার্ক) ও টিচিং হাসপাতাল (কুইন্স মেডিক্যাল সেন্টার) নটিংহাম শহরের বহির্ভাগে অবস্থিত। নটিংহামশায়ার ও ডার্বিশায়ারে এর অসংখ্য ছোট ক্যাম্পাস ও সাইট রয়েছে। যুক্তরাজ্যের বাইরে মালয়েশিয়ার সেমেনিয়াহ ও চীনের নিংবোতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। 

আবেদনের বিষয়সমূহঃ- 
আর্কিটেকচার অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, কেমিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস ও মেকানিক্যাল, ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হেলথ সায়েন্সেস, স্কুল অব লাইফ সায়েন্সেস, স্কুল অব মেডিসিন ও স্কুল অব ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড সায়েন্স, স্কুল অব বায়োসায়েন্সেস, স্কুল অব কেমিস্ট্রি, স্কুল অব কম্পিউটার সায়েন্স, স্কুল অব ম্যাথমেটিক্যাল সায়েন্স, স্কুল অব ফার্মেসি, স্কুল অব ফিজিকস অ্যান্ড অ্যাস্ট্রোনমি ও স্কুল অব সাইকোলজি, অর্থনীতি, বিজনেস, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, এডুকেশন, আইন ও ভূগোল।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

যোগ্যতাসমূহঃ- 
* আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই আফ্রিকা, ভারত, ব্রুনেই, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সামোয়া, পাকিস্তান, নেপাল, বারমুডা, মালয়েশিয়াসহ নির্ধারিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে একটি দেশের নাগরিক হতে হবে।

স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

* নির্ধারিত অনুষদের অধীন কোনো একটি বিষয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৭ মার্চ
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি ছাত্রদলের ইফতার মাহফিলে হামিম
  • ১২ মার্চ ২০২৬
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কবে কার খেলা দেখে নিন
  • ১২ মার্চ ২০২৬
চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: …
  • ১২ মার্চ ২০২৬
ইরানে হামলার জন্য বোমারু বিমান প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র
  • ১২ মার্চ ২০২৬
বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ১৩…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081