স্নাতক করুন নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

১৫ জানুয়ারি ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
স্নাতক করুন নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে

স্নাতক করুন নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

ওশেনিয়ার একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। বিশ্বের শন্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে এ দেশের অবস্থান। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা যায়। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়।

‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ এর আওতায় মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের যে কোনো সময় আবেদন করা যাবে।

বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। দেশটিও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ তার মধ্যে একটি।

উক্ত স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অফ হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত। ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:
* নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
* ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

অক্সফোর্ড, হার্ভার্ড, স্ট্যানফোর্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

আবেদনের যোগ্যতা:
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
- মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।
* স্পন্সর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনাখরচে পড়ুন অক্সফোর্ড-হার্ভার্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে, আবেদন আজ থেকে

প্রয়োজনীয় নথি:
* পাসপোর্টের কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* এসওপি।
* ভাষা পরীক্ষার সনদ।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। ২০২৪ সালের জন্য শিক্ষার্থীরা যেকোনো সময় আবেদন করতে পারবেন । সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে  সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আবেদন করতে ক্লিক করুন এইখানে 

বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে 

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন…
  • ১২ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল
  • ১২ মার্চ ২০২৬
সংসদ থেকে ওয়াক আউট জনগণকে আইওয়াশ করেছে: নুর
  • ১২ মার্চ ২০২৬
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৩ জন কারাগারে
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081