সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ কাল

১৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে

সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে সুইডেন। কেটিএইচ স্কলারশিপ এর আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট এন্ড টেকনোলজিতে স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো নন-ইউরোপিয়ান দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫  জানুয়ারি ২০২৪।

কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সুইডেনের বৃহত্তম এবং প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। এটি ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিভা এবং উদ্ভাবনের মূল কেন্দ্র।

সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* নন-ইউরোপিয়ান যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

KTH-India-Master-Scholarship-for-Indian-Students-in-Sweden-2020-1024x546

আবেদনের যোগ্যতা:
* স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ২য় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই ১ম বছরে সন্তোষজনক ফলাফল অর্জন করতে হবে।
* কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
* ইংরেজী দক্ষতা প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।  

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

একদিনে ৭ বিশ্ববিদ্যালয়সহ ২৯ কলেজ-মেডিকেল, জেলা-মহানগরে কমিট…
  • ০২ মে ২০২৬
খালাতো বোনের বাড়ি যাওয়ার পথে ‘গণধর্ষণ’, চারজনের বিরুদ্ধে ম…
  • ০২ মে ২০২৬
ফিনল্যান্ডে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে স্থায়ী হওয়ার সুযোগ
  • ০২ মে ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০২ মে ২০২৬
১২ হাজার শিক্ষার্থীর এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু রবিবার
  • ০২ মে ২০২৬
বৃষ্টির ভেজা ছোঁয়ায় ভ্রমণ—মেঘ, মাটি আর মনখোলা যাত্রার গল্প
  • ০২ মে ২০২৬