বিদেশি শিক্ষার্থীদের পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসার ওপর নতুন বিধিনিষেধ কার্যকর

০২ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM

© ফাইল ফটো

অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার ওপর বিধিনিষেধ কার্যকর করেছে ব্রিটিশ সরকার। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটিতে বৈধ এবং অবৈধ উভয় অভিবাসন হ্রাস করার জন্য তার নিজের দলের সাথে বড় একটি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন। খবর স্কাই নিউজের এক প্রতিবেদনের।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্নাতকোত্তর গবেষণা কোর্স বা সরকারি অনুদানের বৃত্তি পাওয়া কোর্স করা ছাড়া চলতি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী তার ওপর নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনতে পারবেন না।

‘ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে’ সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে গত মে মাসে পরিবর্তনের কথা প্রথম ঘোষণা করা হয়। 

মন্ত্রীরা বলছেন, এতে প্রতি বছর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের যুক্তরাজ্যে যাওয়া কমবে।

২০২২ সালে আবেদনকারীদের জন্য ৪ লাখ ৮৬ হাজার স্টুডেন্ট ভিসা ইস্যু করেছিল যুক্তরাজ্য। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার।

২০২৩ সালে শিক্ষার্থীদের নির্ভরশীলদের জন্য ইস্যু করা ভিসার সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার, ২০১৯ সালে যা ছিল ১৬ হাজার। অর্থাৎ তিন বছরে এর পরিমাণ আটগুণ বেড়েছে।

বৈধ অভিবাসন কমানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকলেও ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন মোকাবিলায় সাফল্য পেয়েছে। 

রেকর্ড শুরু হওয়ার পর থেকে আগের বছরের তুলনায় গত বছর প্রথমবার ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশকারী অভিবাসীদের সংখ্যা কমেছে।

২০২৪ সালে যুক্তরাজ্যে অস্থায়ী বার্ষিক অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা মোট ২৯ হাজার ৪৩৭ জন। পুরো ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের চেয়ে এটি ৩৬ শতাংশ কম। তবে এটি ২০২১ সালের (২৮ হাজার ৫২৬ জন) মোট সংখ্যার চেয়ে বেশি।

বৈধ অভিবাসন আইনের পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকার এদের ‘সংখ্যা দ্রুত কমিয়ে আনতে, আমাদের সীমান্ত নিয়ন্ত্রণ করতে এবং আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে একটি কঠিন পরিকল্পনা প্রস্তুত করেছে’।

তিনি বলেন, আজ এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কার্যকর করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার যুক্তরাজ্যে আনার অযৌক্তিক চর্চা বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এতে দ্রুত হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর যুক্তরাজ্যে আসা বন্ধ হবে। আর এ কৌশল যদি কাজ করে, তাহলে তারা ৩ লাখ মানুষকে যুক্তরাজ্যে আসা থেকে থামাতে পারব। 

এদিকে রুয়ান্ডা স্কিম (আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা) বন্ধ হওয়ার পর থেকে নিজ দলের সদস্যদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বন্দ্ব চলছে। নভেম্বরে এই স্কিমকে বেআইনি ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট।

জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের
  • ১২ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা
  • ১২ মার্চ ২০২৬
সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081