স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১৩ লাখ টাকা

২৩ ডিসেম্বর ২০২৩, ১০:২১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে

স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে © সংগৃহীত

উচ্চশিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ হচ্ছে  যুক্তরাজ্যে। প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমিয়ে থাকেন। এর অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনব্যবস্থা। দেশটির সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে। যার মাধ্যমে বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদেরও রয়েছে এসব স্কলারশিপ পাওয়ার সুযোগ। 

তেমনি একটি স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড। ২০২৪ সালে ৭৫ জন শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ২২ এপ্রিল, ২০২৪।

যুক্তরাজ্যের ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংঙ্কিংয়ে ১৩তম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব শেফিল্ড। এ ছাড়া ৫০টি আন্তর্জাতিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬তম।

আইইএলটিএস ছাড়াই স্নাতক করা যাবে যেসব দেশে

সু্যোগ-সুবিধাঃ- 
এ স্কলারশিপের আওতায়  শিক্ষার্থীদের প্রতিবছর ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৭৪ হাজার ৪১৪ টাকা)  বৃত্তি প্রদান করা হবে। 

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক করা যাবে যেসব দেশে

যোগ্যতাসমূহঃ -
* ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামটি ২০২৪ সালের অটাম সেশনে শুরু হবে;
* মেডিসিন ও ডেন্টিস্ট্রি ছাড়া সব স্নাতক ডিগ্রি এ প্রোগ্রামের আবেদন করতে পারবেন;
* আবেদনকারীদের অবশ্যই নিজের অর্থে টিউশন ফি পরিশোধ করতে হবে;
* তৃতীয় পক্ষের দ্বারা স্পনসরশিপ গ্রহণযোগ্য নয়;
* আবেদনকারীদের অবশ্যই প্রথম বা দ্বিতীয় বছরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রি প্রোগ্রামে প্রবেশ করতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence