স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসে

১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসে

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসে © সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে ডাচ শিক্ষা ব্যবস্থা বেশ প্রশংসার দাবী রাখে। দেশটি জীবন ধারণ ও শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে। তাই আপনিও বেছে নিতে পারেন নেদ্যারল্যান্ডস আপনার উচ্চ শিক্ষার ডেস্টিনেশন হিসেবে। স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ টুয়েন্টি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) উভয় দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের এ স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ২০২৪ সালের ১ ফেব্রুয়ারী।

ইউনিভার্সিটি অফ টুয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ টোয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়।এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

সুযোগ-সুবিধাসমূহ:
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন € ৩,০০০ ইউরো  থেকে সর্বোচ্চ  € ২২,০০০ ইউরো প্রদান করবে।  

সম্পূর্ণ বিনামূল্যে নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন শুরু ২৮ জুন

যোগ্যতাসমূহ:
* আবেদনকারীকে ২০২৪/২০২৫ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অফ টুয়েন্টির মাস্টার প্রোগ্রামগুলির একটিতে ভর্তি হতে হবে। 
* স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। IELTS ৬.৫ বা ৯০ এর TOEFL iBT থাকতে হবে।

আরও পড়ুন: পোল্যান্ডে আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ, রয়েছে নানা স্কলারশিপ 

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অফ টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি নম্বর সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬