বিনামূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে, আবেদন শেষ ৩১ ডিসেম্বর

১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
বিনামূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে

বিনামূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে © সংগৃহীত

মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ‘গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ ( জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।  

পিএইচডি প্রোগ্রামটি প্রথম ৩০ মাস  মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়ার ক্যাম্পাসে এবং পরবর্তী ১২ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে পরিচালিত হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর।
 
মোনাশ ইউনিভার্সিটি হল মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে চারটি ভিক্টোরিয়ায় এবং একটি মালয়েশিয়ায় অবস্থিত।
 
সুযোগসুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ বিনাবেতনে অধ্যায়নের সুযোগ। 
* জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ২৮০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ হাজার টাকা)  প্রদান করা হবে। 
* দ্বিতীয়  ১২  মাস অস্ট্রেলিয়া থাকাকালীন প্রতি মাসে ৮,৫০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা) প্রদান করা হবে। 
* মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করবে।

মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ বিনা মূল্যে পড়াশোনা সুযোগ –  Youth Carnival

যোগ্যতাসমূহঃ 
* স্নাতকোত্তর ডিগ্রীধারি হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে এবং  প্রতিটি সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে।
* প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 

আরও পড়ুন: টিউশন ফি-স্বাস্থ্যবিমাসহ জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ

প্রয়োজনীয় নথিঃ 
* জীবন বৃত্তান্ত।
* পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
* ভাষা দক্ষতার সনদপত্র। 
* দুইটি রেফারেন্স লেটার। 
* স্টেটমেন্ট অব পারপাস।
* রিসার্চ প্রপোজাল। 
* আপনি কেন GEMS প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি (300 শব্দ)। 

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে। 
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬