ভিসা ছাড়াই কেনিয়া ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
কেনিয়ায় ভিসা ছাড়াই ভ্রমণ

কেনিয়ায় ভিসা ছাড়াই ভ্রমণ © সংগৃহীত

ভ্রমণ পিপাসুরা দেশ-বিদেশ ঘুরতে চাইবেন এটাই স্বাভাবিক। তবে এবার পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণে ভিসার প্রয়োজন হবে না। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটি। পৃথিবীর কোনো দেশেরই নাগরিকদের জন্য আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে আর ভিসা লাগবে না।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কেনিয়া যেতে অনলাইনে ভ্রমণ পাস পাওয়া যাবে। 

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে যার মাধ্যমে সবাইকে অগ্রমি একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে, ফলে কাউকে ভিসার জন্য আবেদন করতে হবে না।

ব্রিটেন থেকে স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় তিনি বলেন, কেনিয়ায় আসার জন্য কোনো ব্যক্তিকে ভিসার আবেদনের ভার বহন করতে হবে না।

আরও পড়ুন: ভিসা ছাড়াই সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন ৪ দেশে

অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর নাগরিকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে না।

পর্যটন শিল্প কেনিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখান থেকে উপভোগ করা যায় ভারত মহাসাগরের উপকূল ও অভ্যন্তরীণ বন্যপ্রাণীতে ঠাসা সাফারি পার্ক।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬