বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই ফুল ফান্ডেড স্কলারশিপের তালিকা

১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM

© সংগৃহীত

বেলজিয়াম দিচ্ছে আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে অসংখ্য বৃত্তি পাওয়ার সুযোগ। এখানে আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য স্কলারশিপের তালিকা তুলে ধরা হলো—


১. গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ
বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এআরইএস নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ।

২. আইইএলটিএস ছাড়াই মাস্টার মাইন্ড স্কলারশিপ
মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একিট বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেয়।

৩. ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে এটি অন্যতম একটি। ইউরোপীয় ইউনিয়নের এ স্কলারশিপটি ইউরোপে বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য। আপনি বেলজিয়ামে পড়ার জন্য আইইএলটিএস ছাড়া ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বৃত্তিটি শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও শিক্ষার্থীদের বিমা খরচ দিয়ে থাকে।

৪. ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম
ভিএলআইআর-ইউওএস বৃত্তি শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই, জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান দেয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বাধিক আকাঙ্ক্ষিত স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য প্রায় ৩১ জন বিদেশি ছাত্রকে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয়।

৫. গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ
গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য কে ইউ লিভেন-এর একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এ বৃত্তিতে। বৃত্তিটি সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, ২ হাজার ১৯৯ ইউরো মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও মাসিক ৩১০ ইউরো গবেষণা ভাতা দিয়ে থাকে। এ স্কলারশিপে আবেদন করার জন্য আইইএলটিএস লাগবে না।

‎ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন তার…
  • ১৩ মার্চ ২০২৬
ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
  • ১৩ মার্চ ২০২৬
কারিগরি, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভ…
  • ১৩ মার্চ ২০২৬
দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
  • ১৩ মার্চ ২০২৬
জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের
  • ১২ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081