স্নাতকোত্তরদের ইন্টার্নশিপের সুযোগ ইউনেস্কোতে, আবেদন শেষ ৩১ ‍ডিসেম্বর

১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
স্নাতকোত্তরদের ইন্টার্নশিপের সুযোগ ইউনেস্কোতে

স্নাতকোত্তরদের ইন্টার্নশিপের সুযোগ ইউনেস্কোতে © সংগৃহীত

স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। পড়াশোনা শেষে অথবা পড়াশোনার মাঝখানে অনেকেরই স্বপ্ন থাকে ইন্টার্নশিপ করার। তেমনি একটি সুযোগ দিচ্ছে ইউনেস্কো। অনলাইনে আবেদন করতে হবে। সারা বিশ্বের তরুণ-তরুণীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। 

এক থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে ইউনেস্কো। ২০ বছর বা তার অধিক বয়সী যেকোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ হবে মানবসম্পদের ওপর। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।

আবেদনের যোগ্যতা
* আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে;
* স্নাতকোত্তর অথবা পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে;
* ইন্টার্নশিপ শুরুর ১২ মাসের আগে স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। এ দুই ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;
* কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
* যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;
* যোগাযোগ–দক্ষতা ভালো হতে হবে।

ইন্টার্নশিপের সুযোগ | Internship Opportunity

মানবসম্পদে যে যে ক্ষেত্রগুলোতে ইন্টার্নশিপ—
* ম্যানেজমেন্ট সাপোর্ট অ্যান্ড কোঅর্ডিনেশন ইউনিট
* স্টাফিং ও রিক্রুটমেন্ট সেকশন
* হিউম্যান রিসোর্স স্টাফ সার্ভিসেস সেকশন
* স্টাফ পেনশন ও ইনস্যুরেন্স ইউনিট
* ক্ল্যাসিফিকেশন, কমপেনসেশন অ্যান্ড পোস্ট ম্যানেজমেন্ট ইউনিট
* এইচআর স্ট্র্যাটেজিক সাপোর্ট
*এইচআর পলিসি কোঅর্ডিনেশন ইউনিট
* পারফরম্যান্স লিডারশিপ ইউনিট
* সেন্টার ফর লার্নিং অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্টে

আরও পড়ুন: মাসিক উপবৃত্তিসহ ফুল ফ্রি স্কলারশিপে কাতারে উচ্চশিক্ষার সুযোগ

করপোরেট ও স্বতন্ত্র শিক্ষার প্রোগ্রাম, ভাষা শেখার প্রোগ্রাম, ইন্টার্নশিপ প্রোগ্রাম, জুনিয়র প্রফেশনাল প্রোগ্রাম, স্পনসরড ট্রেইনি, জাতিসংঘ ও ইউনেসকো স্বেচ্ছাসেবক।

অনলাইনে আবেদন করতে এখানে

বিস্তারিত জানতে

আরও জানতে ক্লিক করুন এখানে

‎ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন তার…
  • ১৩ মার্চ ২০২৬
ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
  • ১৩ মার্চ ২০২৬
কারিগরি, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভ…
  • ১৩ মার্চ ২০২৬
দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
  • ১৩ মার্চ ২০২৬
জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের
  • ১২ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081