জাপানের ফুল ফ্রি স্কলারশিপে পছন্দের বিষয়ে মাস্টার্স, আর বাকি ২ দিন

০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

জাপান বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য এ বৃত্তি দেবে দেশটি। বৃত্তির নাম ‘এডিবি স্কলারশিপ–২০২৪’। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়তে পারবে দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সব সদস্যদেশের নাগরিকেরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।


সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে
* প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ব্যয় ও আবাসন ভাতা প্রদান করবে
* এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার ভাতা।

আবেদনের যোগ্যতা
* এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে;
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে;
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;
* ডিগ্রি শেষ হওয়ার পর প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

আবেদন শেষ কবে
*আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর।
* আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই–মেইলে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬